বিশ্বনাথে ৭০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাক চালক আটক
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে নাম্বার বিহীন ট্রাক ও চালকসহ ৭০ বস্তা ভারতীয় চিনি আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ভোরে পৌরসভার জানাইয়া রাস্তার গেটের সামনে থেকে এই ট্রাক ও চালকসহ চিনি আটক করা হয়।
আটককৃত চালক হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ এলাকার লস্করপুর গ্রামের ইদ্রিছ আলীর ছেলে মুছলেহ উদ্দিন (২৬)।
এ ঘটনায় থানার এএসআই আবু ছালেহ মূছা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। মামলা নং-(১)। আর এই মামলায় আসামি করে ট্রাক চালককে আাদালতে প্রেরন করা হয়েছে। আর ট্রাকটি থানায় জব্দ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) আব্দুল হক।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed