ঘন কুয়াশার কারণে ঢাকার ৫ ফ্লাইট নামলো সিলেটে
বৈশাখী নিউজ ডেস্ক: ঘন কুয়াশা থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি আন্তর্জাতিক রুটের পাঁচটি ফ্লাইট। বাধ্য হয়ে ফ্লাইটগুলো সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। কুয়াশা কেটে গেলে আবার সিলেট ছাড়ে উড়োজাহাজগুলো।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে অবতরণ করা ফ্লাইটগুলো ইউএস বাংলা এয়ারলাইন্সের।
ইউএস-বাংলার ওসমানী বিমানবন্দরের সহকারী ব্যবস্থাপক বেলায়েত হোসেন জানান, চীন, দুবাই, দোহা, শারজা ও সিঙ্গাপুর থেকে ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা ছিল। ঘন কুয়াশার কারণে সকাল ৭টা ৫৩ মিনিটে প্রথমটি ও শেষ ফ্লাইটটি ৮টা ৪০ মিনিটে সিলেটে অবতরণ করে। আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর সকাল ১০টা থেকে ফ্লাইটগুলো ঢাকায় যাত্রা শুরু করে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, যে ফ্লাইটগুলো অবতরণ করেছে সেগুলো ইউএস বাংলা এয়ারলাইন্সের। পরে আবার সিলেট ছেড়ে গেছে।
এরআগে গত ২ জানুয়ারী মঙ্গলবার ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ৫টি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওইদিন ইউএস বাংলার দুটি বিমানের পাখায় ঘর্ষণে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
Related News
অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতিরপাড়া খাওইউড়াRead More
জৈন্তাপুরে এস্কেভেটরের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের নিচেRead More



Comments are Closed