আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসামে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।
বুধবার (৩ জানুয়ারী) সকালে রাজ্যের গোলাঘাট জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
খবরে বলা হয়, বুধবার ভোর ৫টার দিকে আসামের দেরগাঁওয়ে ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হলে ১২ জন নিহত ও ২৫ জন গুরুতর আহত হয়েছেন। বাসটিতে ৪৫জন যাত্রী ছিলেন।
গোলাঘাট জেলার পুলিশ সুপার রাজেন সেন এএনআইকে বলেন, বাসটি টিলিঙ্গা মন্দিরের দিকে যাচ্ছিল। গোলাঘাটের কমরবন্ধ এলাকা থেকে একদল লোক বাসটিতে করে রওনা হয়েছিল। বালিজান এলাকায় বিপরীত দিক থেকে আসা কয়লাবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।
ঘটনাস্থল থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। পরে হাসপাতলে আরও দুজন মারা যান।
Related News
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাতRead More



Comments are Closed