Main Menu

সিলেট জেলা পর্যায়ে মেয়েদের ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

বৈশাখী নিউজ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের পারস্পরিক সহযোগিতায় সিলেট জেলা পর্যায়ে ‘জেলা ভিত্তিক মেয়েদের ফুটবল প্রশিক্ষণের’ শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) জৈন্তাপুর উপজেলার খান চা-বাগান মাঠে এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।

সিলেট জেলা ক্রীড়া অফিসার মো: নূর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক হানিফ মোহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবল খেলোয়াড় ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো: বশির আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সচেতনতামূলক সেশন পরিচালনা করেন শফিকুল ইসলাম (সিপিসিএম)। তৃণমূল পর্যায় থেকে শিশু ও কিশোরী সুবিধাবঞ্চিত মেয়েদের ক্রীড়াক্ষেত্রে সুযোগ প্রদানের লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন।

উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর লাইসেন্স প্রাপ্ত কোচ বদরুল আলম ফয়েজ। ‘চল ফুটবল খেলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ থেকে ১৭ বছরের সুবিধাবঞ্চিত শিশু ও কিশোরী মেয়েদের ক্রীড়াক্ষেত্রে সুযোগ প্রদানের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

Share





Related News

Comments are Closed