গণদাবি উপেক্ষা করে সরকার একতরফা নির্বাচনী তামাশা করছে : বাম জোট
বৈশাখী নিউজ ডেস্ক: ভোট ডাকাতির ৫বছর; কালো দিবসে বাম গণতান্ত্রিক সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা নিয়ে অবস্হান কর্মসূচি পালিত হয়।
শনিবার (৩০ ডিসেম্বর) ভোট ডাকাতির ৫ বছর, কালো দিবস উপলক্ষে বিকাল সাড়ে চারটায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে কালো পতাকা নিয়ে অবস্হান কর্মসূচিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা সমন্বয়ক, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান এর সভাপতিত্বে ও বাসদ (মার্ক্সবাদী) জেলা সদস্য সন্জয় কান্ত দাশ এর সঞ্চালনায় অবস্হান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সভাপতি সিরাজ আহমদ, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল,বাসদ (মার্ক্সবাদী) জেলা সদস্য মুখলেছুর রহমান,সিপিবি জেলা সদস্য এডভোকেট নিরঞ্জন দাশ খোকন, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডাঃ হরিধন দাশ প্রমূখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২০১৮ সালে ৩০ ডিসেম্বর বর্তমান আওয়ামীলীগ সরকার ভোট ডাকাতির (দিনের ভোট রাতে অর্থাৎ নিশি ভোট) মাধ্যমে ক্ষমতা নবায়ন করে অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে আছে। এই দিনটিকে দেশবাসী কালোদিবস হিসেবে পালন করে আসছে।
নেতৃবৃন্দ বলেন, আওয়ামীলীগ সরকার ২০১৪ সালে বিনাভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, ২০১৮ সালে নিশি ভোটে এবং আগামী ৭ জানুয়ারি’২৪ একতরফা ‘ডামি’ নির্বাচন করে ক্ষমতা দখলে রাখতে তৎপর রয়েছে। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের জনগণ অতীত অভিজ্ঞতা থেকে বুঝেছে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়না। ফলে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। গণদাবি উপেক্ষা করে সরকার তার আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে একতরফা নির্বাচনী তামাশা আয়োজন করতে গিয়ে লেজেগোবরে অবস্হা করে ফেলেছে। নেতৃবৃন্দ বলেন, এই নির্বাচন যে নির্লজ্জ প্রহসন তা ভোটের প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া দেখলেই দিনের আলোর মত পরিস্কার হয়ে যায়।
নেতৃবৃন্দ একতরফা ও প্রহসনের নির্বাচন বর্জন ও রুখে দাঁড়ানোর জন্য জনগণের প্রতি আহ্বান।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed