Main Menu

সিলেটে প্রতীক পেতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীর অবস্থান

বৈশাখী নিউজ ডেস্ক : প্রতীক বরাদ্ধের দাবিতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমান। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি ও তার সমর্থকরা এ কর্মসূচি পালন করেন।

অবস্থানকালে মুহিবুর রহমানের কর্মী-সমর্থকরা প্রতিক বরাদ্দের দাবী সম্বলিত নানা ধরণের প্লেকার্ড প্রদর্শন করে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তাদের সাথে বাক বিতণ্ডায় জড়ান তিনি। পরে পুলিশের উপস্থিতিতে কার্যালয় প্রাঙ্গণ ত্যাগ করেন নেতাকর্মীরা।

এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি অভিযোগ করেন, নৌকার প্রার্থীর সুবিধা করে দিতে তাকে নির্বাচন থেকে দূরে রাখতেই এমন কাজ করছে কমিশন। তবে এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবেন বলে জানান তার আইনজীবীরা।তিনি অভিযোগ করেন, নৌকার প্রার্থীর সুবিধা করে দিতে তাকে নির্বাচন থেকে দূরে রাখতেই এমন কাজ করছে কমিশন। তবে এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবেন বলে জানান তার আইনজীবীরা।

তবে এসব বিষয়ে কথা বলতে রাজি হননি সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসান।

এরআগে মেয়র পদ থেকে পদত্যাগ না করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ৪ ডিসেম্বর মুহিবুরের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর পর তিনি নির্বাচন কমিশনে আপিল করলে ১৫ ডিসেম্বর তাঁর আপিল নামঞ্জুর করা হয়। প্রার্থিতা ফিরে পেতে ১৭ ডিসেম্বর হাইকোর্টে রিট করেন তিনি। পরে ২৪ ডিসেম্বর বিচারপতি ইকবাল কবির ও বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের আদেশে প্রার্থিতা ফিরে পান মুহিবুর রহমান।

এরআগে প্রার্থীতা ফিরে পেয়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা শুরু করেন স্বতন্ত্র প্রার্থী মুহিব। তিনি ‘ট্রাক’ প্রতীকের পোস্টার ও ব্যানার ছাপিয়ে সেগুলো বিভিন্ন স্থানে টানিয়ে শুরু করেন প্রচারণা। এজন্য গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মুহিবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সম্রাট হোসেন। তিনি নিজে তথ্যটি নিশ্চিত করেছেন।

সিলেট-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন- আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী, গণফোরামের প্রার্থী ও বর্তমান এমপি মোকাব্বির খান, জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রব, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মো. জহির, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী মো. মনোয়ার হোসাইন ও মুহিবুর রহমান।

 

Share





Related News

Comments are Closed