Main Menu

অবরোধের সমর্থনে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল

বৈশাখী নিউজ ডেস্ক: রোববারের অবরোধের সমর্থনে শনিবার রাতে নগরীর সুরমা মার্কেট পয়েন্ট থেকে তালতলা পয়েন্ট পর্যন্ত মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।

মশাল মিছিলে নেতৃত্ব দেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ সহ নেতৃবৃন্দ।

মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগ, অবৈধ তফসিল বাতিল ও নিরেপক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করা হয়।

Share





Related News

Comments are Closed