সিলেট মহানগর বিএনপির সেক্রেটারী ও জেলা যুবদলের সভাপতি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: লিফলেট বিতরনকালে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর বন্দরবাজার এলাকায় অসহযোগ আন্দোলনের সমর্থনে লিফলেট বিতরণকালে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন।
পুলিশ বলছে- তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশতকার মামলা রয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন। তিনি জানান, এমদাদ হোসেন চৌধুরীর বিরুদ্ধে ৪টি ও মুমিনুল ইসলাম মুমিনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। রোববার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed