২৩টি পয়েন্টে সিলেট মহানগর বিএনপির লিফলেট বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, প্রহসনের একতরফা নির্বাচন দেশের গণতন্ত্রকামী জনগণ মেনে নিবেনা। আওয়ামী লীগ ক্ষমতার সার্থে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। দেশের নির্বাচন ব্যবস্থাকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। ৭ জানুয়ারীর ভাগবাটোয়ারার ডামি নির্বাচন গণতন্ত্রকামী জনগণ বর্জন করতে প্রস্তুত রয়েছে। বিএনপি ঘোষিত অসহযোগ আন্দোলনে দেশপ্রেমিক জনতাকে শামিল হয়ে ফ্যাসিবাদী সরকারের পতনকে ত্বরান্বিত করতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
তিনি শুক্রবার বাদ জুমআ বিএনপি ঘোষিত অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী ৩ দিনের গণসংযোগ কর্মসূচীর ২য় দিনে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর দরগাগেইট এলাকায় লিফলেট বিতরণকালে উপরোক্ত কথা বলেন। এছাড়া মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের উদ্যোগে নগরীর ২৩টি পয়েন্টে পৃথক স্থানে লিফলেট বিতরণ করা হয়।
দরগাগেইট এলাকায় লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মঈন উদ্দিন সুহেল, বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ সুহেল, নাদির খান, খায়ের আহমদ খায়ের, মঞ্জুরুল হাসান মঞ্জু, শুয়াইবুর রহমান শুয়েব, সবুর আহমদ, তারেক আহমদ খান, রফিকুল ইসলাম রফিক ও আব্দুল মুনিম প্রমূখ।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed