ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১৩
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১৩ জন ডেঙ্গু রোগী।
সোমবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকাতে ১০৩ এবং ঢাকার বাইরে ৩১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় মারা গেছেন ৪ জন। তাদের মধ্যে ঢাকার ৩ এবং ঢাকার বাইরে ১ জন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৬৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৯ জন ও ঢাকার বাইরে ৫৬৪ জন।
চলতি বছরের ১১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিন লাখ ১৭ হাজার ৬৪৫ জন। এর মধ্যে ঢাকায় এক লাখ নয় হাজার ১০১ জন ও ঢাকার বাইরে দুই লাখ আট হাজার ৬৪৪ জন।
চলতি বছর তিন লাখ ১৩ হাজার ৯৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় এক লাখ সাত হাজার ৫৪৯ জন ও ঢাকার বাইরে দুই লাখ ছয় হাজার ৩৮৪ জন।
বর্তমানে সারাদেশে দুই হাজার ৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৫৯১ জন ও ঢাকার বাইরে এক হাজার ৪৫৬ জন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ হাজার ৬৬৫ জনের মৃত্যু হয়েছে।
Related News
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৮৪
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়েRead More
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৫৭
স্বাস্থ্য ডেস্ক: দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়েRead More



Comments are Closed