প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সামগ্রীক উন্নয়ন বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে : পররাষ্ট্রমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল করিম ছিলেন এক অকুতোভয় সৈনিক। দেশের জন্য জীবন বাজী রেখে তিনি লড়াই করেছেন। তিনি আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ নেতা ছিলেন। দলের জন্য তার আনুগত্য অবিস্মরণীয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সামগ্রীক উন্নয়ন বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। তার ধারবাহিকতা রক্ষায় আগামী নির্বাচনে সবাইকে নৌকার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সিলেটের অসমাপ্ত উন্নয়নের সমাপ্তি টানতে আওয়ামী সরকারের কোনো বিকল্প নেই।
পররাষ্টমন্ত্রী শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে নগরীর পাঠানটুলা এলাকায় ৮নং ওয়ার্ড শাখা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমের স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিদ্দেক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
তিনি তার বক্তব্যে বলেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল করিমের দলীয় আনুগত্য ছিলো প্রশ্নাতীত। তিনি গত সিটি করপোরেশন নির্বাচনে আমার জন্য এবং নৌকার জন্য কঠোর পরিশ্রম করেছেন। আমি তার প্রতি কৃতজ্ঞ। দোয়া করি তিনি যেন জান্নাতবাসী হোন। তার মৃত্যুতে আওয়ামী লীগ একজন নিবেদিত প্রান কর্মী এবং একজন দেশ প্রেমিক মুক্তিযোদ্ধাকে হারালো।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
তিনি তার বক্তব্যে বলেন, দল এবং দেশের জন্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল করিমের ত্যাগ উদাহরণ হয়ে থাকবে। তার জীবনের নানা দিক থেকে নতুন প্রজন্মের অনেক কিছু শেখার আছে। তিনি জাতির পিতার আদর্শে উজ্জীবিত এক সৈনিক ছিলেন। সারাটা জীবন তিনি দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন।তিনি আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে সবাইকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।
স্মরণসভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর জগদীশ চন্দ্র দাসসহ সিলেট মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
স্মরণসভা পরিচালনায় ছিলেন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম নজু। বিজ্ঞপ্তি
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed