Main Menu

সিলেট ওসমানী বিমানবন্দরে ৩৪ কেজি স্বর্ণের বার উদ্ধার

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই হতে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় ৩৪ কেজি ওজনের স্বর্ণের চালান উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস ও গোয়েন্দা সংস্থা এনএসআই। এসব স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ৩৫ কোটি টাকা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।

Manual6 Ad Code

শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ৯টায়  গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ ফ্লাইট থেকে বিশাল এই স্বর্ণের চালান আটক করে। এ ঘটনায় প্রাথমিকভাবে ৪জনকে আটক করা হয়েছে।

জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, কাস্টমস ও শুল্ক গোয়েন্দার সমন্বিত অভিযানে এই চালান আটক করা হয়।

Manual5 Ad Code

বিমানবন্দরে দায়িত্বরত গোয়েন্দা সূত্র জানায়, সকাল ৮.৫৭ মিনিটে ২৪০ জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দুবাই থেকে আসা বিজি-২৪৮ ফাইটটি। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বিমানটিতে অভিযান চালায় বিমানবন্দর কাস্টমস ও গোয়েন্দা সংস্থা এনএসআই। অভিযানকালে যাত্রীর সিটের নিচ থেকে ১০ ইঞ্চি মাপের বড় স্কেল আদলের ৪টি স্বর্ণের বার পাওয়া যায়। একেকটা স্কেলের ওজন আড়াই কেজির উপরে। এছাড়া বাকি স্বর্ণ বিমানের ভেতরে ছড়িয়েছিটিয়ে ছিল। যেগুলোর মধ্যে ১৪টি বার ও ১০টি ছিল বল আদলের।

Manual5 Ad Code

এ ঘটনায় প্রাথমিকভাবে চারজনকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস। এদের মধ্যে দুজন দুবাই থেকে সিলেট হয়ে ঢাকার যাত্রী ও দুজন সিলেটের। তবে তাৎক্ষনিকভাবে তাদের নাম ঠিকানা বিস্তারিত জানা যায়নি।

ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাজেদুল করিম জানান, উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে ২৮০ পিস সোনার বার রয়েছে। যার ওজন ৩২ কেজি ৭৬০ গ্রাম। এছাড়া ৬টি পেস্ট করা স্বর্ণের ডিম উদ্ধার করা হয়েছে। যার ওজন ১ কেজি ৫৯১ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৩৫ কোটি টাকা বলে জানান তিনি।

তিনি জানান, বিমানের ৩২জে এবং ২১ এবিসি সিটের নিচ ও ওয়াশরুম থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান এ কাস্টমস কর্মকর্তা।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code