সিলেটে তিন সন্তানের জননী পূণির্মা নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন বাইশটিলা এলাকা থেকে তিন সন্তানের জননী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ মাকে ফিরে পেতে তার তিনটি শিশু সন্তান আকুতি জিানিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন।
জানা যায়, গত বুধবার (২৯ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তিনি নিখোঁজ হন। নিখোঁজ পূণির্মা দেব (৩৪) এর স্বামী সঞ্জিত কুমার দেব। সিলেটের এয়ারপোর্ট থানাধীন বাইশটিলা এলাকার কাকুয়ারপাড়’র বাসিন্দা।
নিখোঁজ পূণির্মার দুইদিনেও কোনো খোঁজখবর না পেয়ে পরিবারের পক্ষ থেকে এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
স্বামী সঞ্জিত কুমার দেব বলেন, আমার স্ত্রী বুধবার দুপুরে আমাদের কাকুয়ারপাড় বাসা থেকে বিমানবন্দর এলাকায় আমার ছেলের স্কুলে গিয়েছিল আমার ছেলেকে আনার জন্য। কিন্তু ছেলের স্কুলে হেঁটে যাতায়াতের সময় আমার স্ত্রী নিখোঁজ হয়ে যায়। আমাদের সকল সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, এখন পর্যন্ত খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি, খোঁজাখুঁজি অব্যাহত আছে।
এব্যাপারে এয়ারপোর্ট থানার এসআই মোহাম্মদ সুলায়মান মিয়া বলেন, আমরা ব্যাপারটা নিয়ে কাজ করছি। মঙ্গলবার সরেজমিনে ঘটনাস্থলে যাবো। তিনি কিভাবে নিখোঁজ হলেন বা কেউ নিয়ে গেলো কি না সেটাও খতিয়ে দেখবো। বিজ্ঞপ্তি
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed