Main Menu

৯ম ধাপের অবরোধের ২য় দিনে সিলেটে জামায়াতের মিছিল

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে নির্বাচন কমিশনকে বলির পাঠা বানিয়েছে। কতিপয় দালাল ছাড়া প্রহসনের নির্বাচনে প্রার্থী খুঁেজ না পাওয়ায় নিজ দলের প্রার্থীকে ডামি প্রার্থী দিয়ে জাতির সাথে তামাশা করছে। মূলত আওয়ামীলীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগই। জনগণের সমর্থন থাকা কোন দল নির্বাচনে অংশ নেয়নি। যারা অংশ নিয়েছে তাদের কোন জনসমর্থন নেই। গণবিরোধী তফসিলের প্রহসনের একতরফা নির্বাচন দেশকে রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। দেশের গণতন্ত্রকামী মানুষ, আন্তর্জাতিক মহল এবং গণতান্ত্রিক বিশ্ব গণতন্ত্রবিনাশী একতরফা ভোটের কথিত তফসিলকে প্রত্যাখ্যান করেছে। এর পরিনতি ভালো হবেনা। একতরফা নির্বাচনকে ঘিরে দেশে উদ্ভুত পরিস্থিতির দায়ভার সরকার ও তাদের দলদাস নির্বাচন কমিশনকে নিতে হবে। নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ও আমীরে জামায়াতসহ নেতৃবৃন্দের মুক্তি ছাড়া দেশে কোন পাতানো ভোটে গণতন্ত্রকামী মানুষ অংশগ্রহণ করবেনা।

Manual3 Ad Code

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে জামায়াত আহুত ৯ম ধাপের টানা ৪৮ ঘন্টার অবরোধের ২য় দিন অবরোধ চলাকালে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর বিভিন্ন পয়েন্টে পিকেটিং ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।

Manual6 Ad Code

সোমবার দুপুরে নগরীর বন্দরবাজার জেলরোড এলাকায় অনুষ্ঠিত পিকেটিং পরবর্তী মিছিল সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সেক্রেটারী শরীফ মাহমুদ প্রমূখ।

Manual5 Ad Code

নেতৃবৃন্দ- জামায়াত আহুত ৯ম ধাপের ৪৮ ঘন্টা অবরোধ সফলের মাধ্যমে দলদাস নির্বাচন কমিশন ঘোষিত প্রহসনের তফসিল প্রত্যাখ্যান করায় সিলেটবাসীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। একই সাথে ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে জামায়াত সকল কর্মসূচীকে সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তারা।

নেতৃবৃন্দ বলেন, আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে নির্বাচন থেকে সরিয়ে রাখতেই জামায়াতের নিবন্ধন মামলা সংক্রান্ত আপিলটি খারিজ করা হয়েছে। দেশকে ধ্বংসের হাত থেকে উদ্ধারের লক্ষ্যে জালিম সরকারের পদত্যাগের দাবীতে গণতন্ত্রকামী মানুষ রাজপথে নেমে এসেছে। নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ সকল রাজবন্দি ও ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে জামায়াত আহুত অবরোধ কর্মসূচী নজিরবিহীনভাবে সফলের মাধ্যমে দেশবাসী এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। জনদাবীকে উপেক্ষা করে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র জাতি আর সফল হতে দিবেনা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code