সিলাম ইউনিয়ন রাজমিস্ত্রি উন্নয়ন পরিষদের শীতবস্ত্র বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলাম ইউনিয়ন রাজমিস্ত্রি উন্নয়ন পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা ১ ডিসেম্বর শুক্রবার রাতে সিলেটের দক্ষিণ সুরমার নিজ সিলামস্থ অভিনেতা সাহেদ মোশারফ কটাই মিয়ার বাসভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সহ সভাপতি, সিলাম ইউপির সদস্য আহমদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, প্রধান বক্তা ছিলেন পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবিন রুবা, নূর জাহান মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা লাউয়াই ফাউন্ডেশনের সভাপতি ডাঃ মিফতাহ উল হোসেন সুইট, কাজী জালাল উদ্দিন গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালিক, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য রোকশানা বেগম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী, সিলাম ইউপি চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, সাবেক চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, লাউয়াই ফাউন্ডেশনের উপদেষ্টা নজমুল ইসলাম খসরু, বঙ্গবীর রোড বদরুল ট্রেডার্সের স্বত্বাধিকারী আতাউর রহমান আতা, পশ্চিম লাউয়াই ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বঙ্গবীর রোডের ব্যবসায়ী মোঃ লোকমান আহমদ, বিশিষ্ট অভিনেতা সাহেদ মোশারফ কটাই মিয়া।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহ সভাপতি মোঃ আবু হানিফ, বশির খান, মহিলা মেম্বার আছমা বেগম। শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাওলানা নিজাম উদ্দিন।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed