শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেট মহানগরের কয়েকটি এলাকায় শনিবার (২ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলী।
বিজ্ঞপ্তিতে বলা হয়- মহানগরের আম্বরখানা (আংশিক), মনিপুরী বস্তি, ফাজিলচিশত, সুবিধবাজার, মিতালি, জালালাবাদ, পীরমহল্লা, পাহাড়িকা ও বাদামবাগিচা এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।
Related News
সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র বিক্ষোভ সমাবেশ শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমানRead More
মিছিলের প্রস্তুতিকালে সিলেটে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed