সিলেটে বিএনপি ও যুবদলের দুই নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিএনপি ও যুবদলের দুই নেতাকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকালে নগরীর সুবিদবাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহর আলী শেখ (পিপিএম)।
আটকরা হলেন- মহানগর যুবদল নেতা জামাল আহমদ ও ৫নং ওয়ার্ড বিএনপি নেতা শাকিল আহমদ। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় সিলেটে মশাল মিছিল থেকে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ চারজনকে আটট করে পুলিশ। বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে নগরের ঝর্ণারপাড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক চার নেতা-কর্মীরা হলেন- মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ, ছাত্রদল কর্মী ওয়াহিদ আহমদ ও রেদুয়ান আহমদ।বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed