হরতাল চলাকালে সিলেট মহানগর জামায়াতের মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, ভোটারবিহীন একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসাতে নির্বাচন কমিশনার কাজ করছে। নির্বাচন কমিশন জনদাবিকে উপেক্ষা করার মাধ্যমে প্রমাণ করেছে তারা নিরপেক্ষ নয়, ক্ষমতাসীনদের ফের বিজয়ী করার প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করছে। অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহাল না করে ফরমায়েসী নির্বাচন ইতিহাসের আরেক কলঙ্কজনক অধ্যায়ের সুচনা করতে যাচ্ছে। এর পরিনতি দেশ ও জাতির জন্য ভালো হবেনা। এর দায় নির্বাচন কমিশন ও সরকারকেই নিতে হবে। অবিলম্বে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল ও আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে। কথিত তফসিল বাতিল করে একতরফা নির্বাচনের পথ পরিহার করতে হবে। অন্যথায় জনরোষে সরকারকে পালিয়ে যাওয়ার পথও খুঁজে পাবেনা।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জামায়াত আহুত সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর দরগাগেইট এলাকায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। এছাড়া বৃহস্পতিবার সকাল থেকে সিলেট মহানগর জামায়াতের সকল থানা শাখার উদ্যোগে স্ব স্ব এলাকায় পিকেটিং ও মিছিল অনুষ্ঠিত হয়।
দরগাগেইট এলাকা অনুষ্ঠিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলাা সোহেল আহমদ, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি সিদ্দিক আহমদ প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, জামায়াত জনতার দাবী আদায়ে আন্দোলন করছে। তাই সরকার জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলায় একটি ন্যায়ভ্রষ্ট আদেশ দিয়েছে। ভোটাধিকার প্রতিষ্ঠায় ফ্যাসিস্ট সরকারের সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন কেয়ারটেকার সরকারের বিকল্প নেই। আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ সকল রাজবন্দি ও ওলামা-মাশায়েখের মুক্তি ছাড়া কোন নির্বাচনে জাতি ভোট দিতে যাবেনা। অবিলম্বে সকল নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। বাসা-বাড়ীতে তল্লাশীর নামে পুলিশী হয়রানী ও গণগ্রেফতার বন্ধ করতে হবে ও দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।
নেতৃবৃন্দ- জামায়াত আহুত বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল সফল করায় সিলেটবাসীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। একই সাথে ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে জামায়াত আহুত সকল কর্মসূচী সফলে সহযোগিতা অব্যাহত রাখার দাবী জানান।
Related News
সিলেটে টানা চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে শনিবার থেকে টানা চার দিন ভারী থেকেRead More
কিডনি ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে শহীদ মেমোরিয়াল গার্ডেনে বৃক্ষরোপন
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কিডনি ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে শহীদ মেমোরিয়াল গার্ডেন সিলেটে বৃক্ষরোপনRead More



Comments are Closed