সিলেটে ৪ ছাত্রদল নেতাকর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: ৮ম দফা অবরোধ চলাকালে সিলেটে ৪ ছাত্রদল নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।এসময় তাদের কাছ থেকে ৬টি ককটেল সদৃশ বস্তু ও বেশ কিছু বাঁশের লাঠি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা হরতালের সমর্থনে দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে মশাল মিছিল বের করে। এসময় তারা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলাচলরত গাড়িতে বাধা দেয়।
খবর পেয়ে, কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল সদৃশ্য বস্তুর বিস্ফোরণ ঘটায়।
এসময় তাদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী, এসআই মো. জুনেদ আহমদ ও কনস্টেবল মো. মহিবুর রহমান আহত হন। এছাড়া পুলিশের ব্যবহৃত সরকারী গাড়ীও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১১ রাউন্ড গুলি করে। এতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এসময় পুলিশ ধাওয়া দিয়ে সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী আহসান (৩০), দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ (২৮), ছাত্রদল কর্মী ওয়াহিদ আহমদ (১৯) ও রেদোয়ান আহমদ রাব্বি (২৪) কে আটক করে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আলী মাহমুদ।
Related News
সিলেটে আবাসিক হোটেলে অভিযানে ২ নারী-পুরুষ আটক
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে সিলেট নগরীর বন্দরবাজারRead More
সিলেটে টানা চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে শনিবার থেকে টানা চার দিন ভারী থেকেRead More



Comments are Closed