সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাব্বি গ্রেপ্তার, বিএনপির নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অবরোধ কর্মসূচি চলাকালে রাজপথে গণতান্ত্রিক আন্দোলন থেকে সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বিকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
বুধবার (২৯ নভেম্বর) নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, হরতাল ও অবরোধ কর্মসূচি পালন জনগণের গণতান্ত্রিক অধিকার। সরকার জনবিচ্ছিন্ন হয়ে এখন বিএনপির নেতাকর্মীদের উপর গ্রেফতার ও নির্যাতনের খড়গ চালাচ্ছে। অভিলম্বে ছাত্রদল নেতা রাব্বি সহ গ্রেফতারকৃত সকল রাজনৈতিক বন্দিদের মুক্তি দিয়ে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে। অন্য দেশের মুক্তিকামী জনগন ফ্যাসিস্ট সরকারকে ক্ষমা করবে না।
Related News
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান সংকট, একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার ব্যর্থতার বিরুদ্ধেRead More
সিলেটে ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed