সুনামগঞ্জে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ শহরের ষোলঘরস্থ স্টেডিয়ামে এ মেলার উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক মো. দিদারে আলম মাকসুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।
সুনামগঞ্জ উইমেন্স চেম্বার অব ইন্ডাষ্ট্রির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. এহসান শাহ, সুনামগঞ্জ জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সদর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক হুসনা হুদা, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, সদর উপজেলা আ’লীগের সভাপতি আবুল কালাম, জেলা আ’লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সেন্টু, জেলা যুবলীগের সদস্য নুরুল ইসলাম বজলু, মেলার পরিচালক ফখরুল ইসলাম, সিদ্দিকুর রহমান হিরু, আতিকুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Related News
ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস এবং নিষিদ্ধ সংগঠনেরRead More
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More



Comments are Closed