সুনামগঞ্জ হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলায় পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ধর্মপাশা উপজেলার হাবিবুর রহমান (৩০) ও রহমত উল্লা (১৫), জামালগঞ্জের নাজমুল হোসেন (২৬), তাহিরপুর উপজেলার আবুল কালাম (২৫) এবং দিরাই উপজেলার লিটন মিয়া (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়-বৃষ্টি শুরু হলে হাওরে ধান কাটতে থাকা কৃষকেরা বজ্রপাতের শিকার হন। তাহিরপুরের মাটিয়ান হাওরে ধান কাটার সময় আবুল কালাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জামালগঞ্জের পাগনার হাওরে ধান কাটতে গিয়ে নাজমুল হোসেনের মৃত্যু হয়। তিনি উপজেলার চানপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানান জামালগঞ্জ থানার ওসি বন্দে আলী।
ধর্মপাশার টগার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে হাবিবুর রহমান নিহত হন। একই উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামে বাড়ির পাশে ধান শুকাতে গিয়ে রহমত উল্লা (১৫) নামে এক কিশোরও বজ্রপাতে মারা যায়।
ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে দিরাই উপজেলার বরাম হাওরে ধান কাটতে গিয়ে লিটন মিয়া বজ্রপাতে নিহত হন।
দিরাই থানার ওসি এনামুল হক বলেন, ঘটনাটি নিশ্চিত হওয়া গেছে, বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।
Related News
প্রকৌশলীদের স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিবে লাফার্জহোলসিম
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের নেতৃস্থানীয় নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসিRead More
সুনামগঞ্জে ১৭ বাসকে জরিমানা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের কাগজপত্র যাচাইয়েRead More



Comments are Closed