সৌদি সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে অনুষ্ঠিত সৌদি ন্যাশনাল গেমস-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে মঙ্গলবার (২৮ নভেম্বর) দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে গত রোববার ও সোমবার সৌদি আরবে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।
আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপিতে এ তথ্য জানিয়েছে।
এতে আরও বলা হয়, সৌদি আরবে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের জেনারেল অ্যাসেম্বলিতেও অংশগ্রহণ করেন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করে পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
উল্লেখ্য, গত শনিবার সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী ও সৌদি গেমস আয়োজক কমিটির সভাপতি আবদুল আজিজ বিন তুর্কি আলফয়সালের আমন্ত্রণে সরকারি সফরে সৌদি আরব যান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান।
Related News
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More
দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াRead More



Comments are Closed