Main Menu

খোঁজ মিলছে না সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রউফের, সন্ধান দাবি

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রবিবার (২৬ নভেম্বর) রাত থেকে নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন তার পরিবার।

Manual4 Ad Code

পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাত ৮ টার পর থেকে রউফের সাথে কোনো যোগাযোগ হয়নি স্ত্রী কিংবা ঘনিষ্ঠজনদের। রউফের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ। রউফ সিলেট নগরীর বালুচরের আল ইসলাহ এলাকার মুজাফর আলীর পূত্র।

আব্দুর রউফের বড় ভাই আসলাম মিয়া বলেন, রবিবার রাতে তার ভাই ঘর থেকে বের হয়। এর পর থেকেই কারো সাথে তার যোগাযোগ নেই। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নিয়ে তার সন্ধান পাওয়া যাচ্ছে না।

এদিকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, সাবেক ছাত্রদল নেতা আব্দুর রউফের সন্ধান দাবি করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ।

Manual5 Ad Code

সোমবার (২৭ নভেম্বর) রাতে এক বিবৃতিতে নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন রবিবার রাত ৯টা থেকে রউফের কোন খোঁজ খবর পাচ্ছে না তার পরিবার, স্বজন ও দলীয় নেতাকর্মীরা। আমরা এ ঘটনায় উদ্বিগ্ন ও শঙ্কিত। আমরা মনে করছি সারাদেশে ভোটাধিকার ও গনতন্ত্রের জন্য লড়াইরত বিএনপি ও অঙ্গ সংগঠন সমুহের নেতাকর্মীদের যেমনি ভাবে গুম, খুন, গ্রেফতার ও নির্যাতন করা হচ্ছে তার ধারাবাহিকতায় ভয়ের পরিবেশ তৈরি করার জন্য সরকারের আজ্ঞাবহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফকে তুলে নিয়ে গেছে। এ ঘটনায় রউফের পরিবার, আমরা দলীয় নেতাকর্মী ও সিলেটবাসী উদ্বিগ্ন। আমরা প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি অনতিবিলম্ব রউফকে জনসম্মুখে উপস্থাপন করার জন্য। আর যদি তার নামে কোনো ফরমায়েসী মামলা থেকে থাকে তাহলে তাকে আদালতে সোপর্দ করার জন্য। অন্যথায় সিলেটবাসী এর সমুচিত জবাব দিতে বাধ্য হবে।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code