৭ম দফা অবরোধের ২য়দিনে সিলেটে ছাত্রশিবিরের মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি সিদ্দিক আহমদ বলেছেন, প্রহসনমূলক ফরমায়েসী রায়ের মাধ্যমে সরকার জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছে। ছাত্রসমাজ এই রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। জামায়াতে ইসলামীর নিবন্ধন কেড়ে নিয়ে সরকার জনগণ থেকে বিছিন্ন করতে চায়। আমরা আল্লাহর নিবন্ধন নিয়ে দেশে সৎ, যোগ্য, মেধাবী ও আদর্শবান সুনাগরিক তৈরীর আন্দোলন চালিয়ে যাচ্ছি ভবিষ্যতেও চালিয়ে যাবো ইনশাআল্লাহ। দেশের যে কোন ক্রান্তিকালে ছাত্রসমাজের গৌরবোজ্জল ইতিহাস রয়েছে। জাতির এই কঠিন সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রশিবির রাজপথে ছিল, আছে এবং থাকবে।
তিনি বলেন, নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ব্যবস্থা পূণবর্হাল করে ক্ষমতাসীন সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ কারান্তরীণ সকল আলেম-উলামা ও রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। বিরোধী মতের নেতাকর্মীদের উপর জুলুম-নিপীড়ন বন্ধ করতে হবে। পাতানো নির্বাচনের পথ থেকে সরকারকে অবশ্যই সরে আসতে হবে। অন্যথায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশের ছাত্রসমাজকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করবে।
সোমবার জামায়াত আহুত ৭ম দফা অবরোধ কর্মসূচির শেষ দিনে অবরোধের সমর্থনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
সিলেট মহানগর সেক্রেটারী শরীফ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শাবিপ্রবি ছাত্রশিবির সভাপতি মিসবাহুল করীম সহ মহানগর শিবির নেতৃবৃন্দ।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed