৭ম ধাপের অবরোধের ১ম দিনে সিলেটে জামায়াতের মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, বাকশালী সরকার বিরোধী মতের রাজনৈতিক দলসমূহকে বাইরে রেখে একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে। দলদাস নির্বাচন কমিশন জনদাবীকে উপেক্ষা করে একতরফা নির্বাচনের মাধ্যমে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। একদিকে বিরোধী নেতাকর্মীরা বাসা-বাড়ীতে থাকতে পারছেনা। অপরদিকে সরকারী দল নির্বাচন নিয়ে ব্যস্ত। যতই তোড়জোর ও ষড়যন্ত্র হোকনা কেন বাকশালী সরকারকে ক্ষমতায় রেখে দেশে কোন নির্বাচন জাতি মেনে নিবেনা। নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল ও আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দকে কারাগারে রেখে দেশে একতরফা নির্বাচনের ষড়যন্ত্র সফল হতে দেয়া হবেনা। ৭ম ধাপের ৪৮ ঘন্টার অবরোধ সফলের মাধ্যমে জাতি দলদাস নির্বাচন কমিশন ও ফ্যাসিস্ট সরকারকে প্রত্যাখ্যান করতে প্রস্তুত রয়েছে।
রোববার দুপুরে জামায়াত আহুত ৭ম ধাপের টানা ৪৮ ঘন্টা অবরোধের ১ম দিনে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর বিভিন্ন পয়েন্টে পিকেটিং ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। দুপুরে নগরীর সিলেট-তামাবিল রোডের বালুচর এলাকায় অনুষ্ঠিত পিকেটিং পরবর্তী মিছিল সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগরীর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি সিদ্দিক আহমদ প্রমূখ।
নেতৃবৃন্দ- জামায়াত আহুত ৭ম ধাপের টানা ৪৮ ঘন্টার অবরোধ সফলের মাধ্যমে সরকারের দলদাস নির্বাচন কমিশন ঘোষিত প্রহসনের তফসিল প্রত্যাখ্যান করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।
তারা বলেন, অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজনে নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের বিকল্প নেই। অবিলম্বে নিরপক্ষে কেয়ারটেকার সরকার পুনর্বহাল ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ এবং সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে। একই সাথে প্রহসনের তফসিল বাতিল এবং চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও বাসা-বাড়ীতে তল্লাশীর নামে পুলিশী হয়রানী বন্ধ করতে হবে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed