অবরোধের ১ম দিনে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধ তফসিল বাতিল ও শেখ হাসিনার পদত্যাগ এর ১ দফা দাবিতে চলমান অবরোধ সফল করতে রোববার সন্ধ্যা রাতে নগরীতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।
মিছিলে নেতৃত্ব দেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ।
মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন রাষ্ট্রযন্রকে ব্যবহার করে আওয়ামীলীগ বিএনপিকে ধ্বংসের নিষ্টুর খেলায় মেতে উঠেছে। ষড়যন্ত্র, চক্রান্ত, গায়েবি মামলা ও ফরমায়েসী সাজা দিয়ে শেষ রক্ষা হবেনা।
বিএনপির সাথে যারা গাদ্দারি করবে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। ইনশাআল্লাহ অচিরেই জনরোষে পতিত হয়ে আওয়ামীলীগকে অপমানজনক বিদায় নিতে হবে।
প্রতিবাদ সভায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ বলেন পতন আঁচ করতে পেরে আওয়ামীলীগ পাগলের প্রলাপ বকতে শুরু করেছে এবং হিংস্র পথ বেঁচে নিয়েছে।
মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলী মোঃ নুরুল হুদা দিপু, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মোঃ তাহের, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, টিটন মল্লিক, জাহাঙ্গীর মিয়া সহ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য বৃন্দ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed