একতরফা নির্বাচন তফসিল বাতিল করুন: বাম গণতান্ত্রিক জোট
বৈশাখী নিউজ ডেস্ক: একতরফা নির্বাচন তফসিল বাতিল করে দলনিরেপক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় সিলেট সিটি কর্পোরেশন পয়েন্টে বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে চৌহাট্টাস্থ শহিদমিনারে গিয়ে শেষ হয়। বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা সমন্বয়ক, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান এর সভাপতিত্বে ও বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সনজয় কান্ত দাশ এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি সিরাজ আহমদ প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমান আওয়ামী সরকার দেশে চরম ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম করেছে। জনমতকে উপেক্ষা সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে একতরফা নির্বাচনের লক্ষ্যে ফরমায়েশি তফসিল বর্তমান রাজনৈতিক সংকটকে আরও জটিল করে তুলছে। বক্তারা অবিলম্বে জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে একতরফা নির্বাচন তফসিল বাতিলের আহ্বান জানান এবং নির্বাচনকালীন দলনিরেপক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন আগামী সংসদ নির্বাচনের জন্য গণ আন্দোলন গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed