সিলেট সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিক হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘদিন কারাভোগের পর সিলেটের সুতারকান্দি সীমান্ত দিয়ে বিএসএফ’র কাছে ভারতীয় এক নাগরিককে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে আলীম উদ্দিন নামের ওই ব্যক্তিকে হস্তান্তর করে পুলিশ ও বিজিবি।
আলীম উদ্দিন আসামের নওগাও জেলার বরআউট (ট্রানিং) এলাকার ইলিয়াছ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট কেন্দ্রীয় কারাগারের এক ডেপুটি জেলার।
তিনি জানান, ভারতীয় নাগরিক আলীম উদ্দিনকে সব ধরণের কার্যক্রম শেষে সুতারকান্দি সীমান্ত দিয়ে ভারতীয় পুলিশ ও বিএসএফ’র কাছে হস্তান্তর করা হয়। এসময় কারাগারের প্রতিনিধি, বিজিবি, ভারতীয় পুলিশ ও বিএসএফের সদস্যরা উপস্থিতিত ছিলেন।
দীর্ঘদিন কারাবাসের পর মুক্তি পেয়ে নিজ দেশে ফিরতে পেরে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
Related News
সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ১২ লাখ ৭৯Read More
জৈন্তাপুরে বিএনপি নেতাসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকেRead More



Comments are Closed