Main Menu

সরকার গঠনের পরও যুক্তরাষ্ট্র সমর্থন অব্যাহত রাখবে : পররাষ্ট্রমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: নির্বাচনের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের প্রতি সমর্থন জানাবে বলে মন্তব্য করেছে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

তিনি বলেন, আমেরিকা খুব বাস্তববাদী সরকার। ১৯৭১ সালে আমেরিকা আমাদের সাথে ছিল না। কিন্তু বিজয় অর্জনের পর জাতিসংঘের সদস্য পদের জন্য আমেরিকা আমাদের সমর্থন দিয়েছে। অতীতের মতো সরকার গঠনের পর এবারও তারা বাংলাদেশকে সমর্থন দিবে, আমরা সেই আশাই করছি।

শুক্রবার (২৪ নভেম্বর) হযরত শাহজালাল (রঃ) মাজারে নামাজ আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিদেশীরা যদি ভালো উপদেশ দেয় তাহলে আমরা তা গ্রহণ করবো। তারা যদি আমাদের উপর খর্ব হয়ে যায় তাহলে আমরা জানি কিভাবে প্রতিহত করতে হয়।

আমেরিকা খুব বাস্তববাদী সরকায়। ১৯৭১ সালে আমেরিকা আমাদের সাথে ছিল না। কিন্তু বিজয় অর্জনের পর জাতিসংঘের সদস্য পদের জন্য আমেরিকা আমাদের সমর্থন দিয়েছে। অতীতের মতো সরকার গঠনের পর এবারও তারা বাংলাদেশকে সমর্থন দিবে আমরা সেই আশাই করছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অবস্থা খুব ভালো। দেশে নির্বাচনের একটি জোয়ার বইছে। দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। আমরা গত ১৫ বছর অনেক কাজ করেছি। এখন আমাদের পরীক্ষা। আশাকরি দেশের মানুষ আমাদের পাস করাবেন।

এ সময় তার সাথে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed