নবীগঞ্জে যৌতুক মামলায় দুই স্বামীর ৬ বছরের কারাদণ্ড
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের নবীগঞ্জে পৃথক দুইটি নারী নির্যাতন ও যৌতুক মামলায় দুইজনকে ৬ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গল ও বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিজ্ঞ জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা এ দণ্ডাদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মো. মোস্তফা মিয়া।
পেশকার ফজলু মিয়া জানান, নবীগঞ্জ উপজেলার সাকোয়া গ্রামের মৃত সাহেব আলীর কন্যা রাজিবা বেগমের নিকট একই গ্রামের মৃত হাফিজ মিয়ার পুত্র আশিক মিয়া (৪০) গত ২০১৯ সালের ১৭ জুন ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে তার ওপর নির্যাতন চালায়।
এ ঘটনায় রাজিয়া খাতুন বাদি হয়ে মামলা করলে বুধবার বিচারক সাক্ষি প্রমাণ শেষে আশিক মিয়াকে দোষী সাবস্ত করে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় প্রদানকালে আশিক মিয়া আদালতে উপস্থিত ছিলেন।
এছাড়া একই উপজেলার বদরদী গ্রামের তাজুল ইসলামের পুত্র ফয়সল মিয়া বড় আলীপুর গ্রামের সমরাজ মিয়ার কন্যা সুলতানা আক্তারের নিকট ২০১৮ সালের ৬ আগষ্ট আড়াই লক্ষ টাকা যৌতুক দাবি করে। টাকা না পাওয়ায় তাকে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
এ ঘটনায় মামলা করলে বিচারক সাক্ষ্য প্রমাণ শেষে একই দণ্ডাদেশ দেন। তবে রায় প্রদানকালে ফয়সল মিয়া পলাতক ছিলেন। উভয় বাদি রায়ে সন্তোষ্ট হয়েছেন বলে জানা গেছে।
Related News
হবিগঞ্জে অপহরণ মামলায় তিনজনের ১৪ বছর করে কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে এক নারীকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে ১৪Read More
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৯ ডিসেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলেরRead More



Comments are Closed