দেওয়ান ফরিদ গাজীর ১০তম মৃত্যুবার্ষিকী পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেট আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সংগঠক মহান মুক্তিযুদ্ধের উত্তর পৃর্বাঞ্চলীয় রণাঙ্গনে ৪ ও ৫নং সেক্টরের বেসামরিক উপদেস্টা প্রশাসনিক চেয়ারম্যান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও সাবেক মন্ত্রী জননেতা দেওয়ান ফরিদ গাজীর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদ গাজীর পরিবারের উদ্যোগে রোববার বাদ জোহর হযরত শাহজালাল (রহ)’র দরগাহ মসজিদে মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল শেষে কবর জিয়ারত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি জাফর সাদেক কয়েছ গাজী, ডাঃ নুরুল করিম চৌধুরী, সিলেট মহানগর হাসপাতালের পরিচালক ১নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ মাসুদ আহমেদ, দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদের সভাপতি মুহিতুর রহমান রনি, সাধারণ সম্পাদক আরাফাত চৌধুরী আজাদ, মহানগর ১৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ সাজুয়ান আহমদ, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বদরুল ইসলাম, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ, রাসেল আহমদ, ছাতক উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ সুন্দর আলী বুলবুল, ছৈয়দের গাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুল হক, সৈয়দ মোঃ তাহের, এডভোকেট সৈয়দ মোঃ তারেক, যুব সংগঠক আফিকুর রহমান আফিক, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত মোঃ নজরুল ইসলাম, শাহিনুর রেজা চৌধুরী. কবির আহমদ, হাফিজ রুহল আমিন চৌধুরী, যুবলীগ নেতা রাসেল আহমদ, সুনামগঞ্জ জেলা সাবেক ছাত্র নেতা রুবেল আহমদ. মাহবুবুর রহমান বিপ্লব, শাহ আলম তেীফিক, আক্তার হোসেন আক্তার, আনোয়ার মিয়া প্রমুখ। মরহুমের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মৌলানা আব্দুস সালাম।
এ উপলক্ষে নবীগঞ্জ-বাহুবল এবং যুক্তরাষ্টে, যুক্তরাজ্য ও সিলেট নগরীর লামাবাজারস্থ দেওয়ান ফরিদ গাজীর বাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
Related News
ফেসবুকে তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে সিলেটে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্টRead More
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More



Comments are Closed