সুনামগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: হরতাল সমর্থনে বিএনপির মিছিলকে কেন্দ্র করে সুনামগঞ্জে পুলিশের সাথে বিএনপির ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে ৫ পুলিশ সদস্যসহ দুজন সংবাদকর্মী আহত হয়।
রোববার (১৯ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের পুরাতন বাস স্টেশন এলাকার বিএনপির কার্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হরতাল সমর্থনে সুনামগঞ্জের পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট পুরাতন বাস স্টেশন এলাকায় বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। এতেই সংগঠিত হয়ে শহরের আরপিনগর এলাকার দুই দিক থেকে পুলিশকে লক্ষ্য কের বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশ ৪০ রাউন্ড টিয়ার শেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অতিরিক্ত পুলিশ সুপার রাজন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও বিএনপির সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য আহত ও দুজন চিত্রগ্রাহক আহত হয়েছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও ফাঁকা গুলি ছুড়েছি। এতে বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেছে। আমরা তাদের আটক করতে বিশেষ অভিযান পরিচালনা করছি।
Related News
জগন্নাথপুরে জোড়া খুনের মামলার ২ আসামি হবিগঞ্জে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও এলাকায় জমিজমা ও চলাচলের পথ নিয়ে বিরোধের জেরেRead More
সুনামগঞ্জে বড় ৩টি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের সুনামগঞ্জে অনিবন্ধিত খাদ্যদ্রব্য উৎপাদন, মোড়কে অনিয়ম এবং মূল্যতালিকা প্রদর্শন নাRead More



Comments are Closed