সোনারগাঁয়ে খেলতে গিয়ে পুকুরে ডুবে ভাই বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে সমবয়সী দুই ভাই বোনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে সোনারগাঁও পৌরসভার ইছাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো ইছাপাড়া এলাকার মাইনউদ্দিনের ছেলে মুনতাসির (২) এবং রুপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকার রাজু আহম্মেদের মেয়ে হাবিবা আক্তার (৩)। সম্পর্কে তারা একে অপরের মামাতো ফুপাতো ভাই বোন।
নিহতের স্বজনরা জানান, সকালে দুই মামাতো ফুফাতো ভাই বোন হাত ধরে উঠানে খেলছিল। কোনো একসময় বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায় তারা। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া না গেলে অবশেষে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় ওই দুই শিশুকে দেখতে পাওয়া যায়। এরপর তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক পঙ্কজ কান্তি সরকার জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা শুনেছি। পারিবারিকভাবে তাদের দাফন করা হয়েছে।
Related News
নরসিংদীতে নিজ কন্যার সর্বনাশ করার অভিযোগে পিতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে নিজের ১৪ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া মেয়েকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও মোবাইলেRead More
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More



Comments are Closed