তফসিল ঘোষণার প্রতিবাদে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে মিছিলটি নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, জনগণের সেন্টিমেন্টের তোয়াক্কা না করে তড়িঘড়ি তফসিল ঘোষণা দেশে বিপর্যয় ডেকে আনবে। দলদাস এ কমিশন সরকারের আনুগত্য করে যে তফসিল ঘোষণা করেছে তা জনগণের সাথে প্রহসন ছাড়া কিছু নয়। সমঝোতা ছাড়া অবৈধ এ সরকারের অধিনে নির্বাচন জনগণ কোনোভাবেই মেনে নেবেনা। অনৈতিক এ তফসিল বাতিল করে জাতীয় সরকারের অধিনে নির্বাচন দিতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি, সিলেট জেলা সভাপতি আলহাজ্ব নযির আহমদ, সহ সভাপতি মাওলানা মুহাম্মদ আমীর উদ্দীন, আলহাজ্ব ফজলুল হক, মহানগর সহ সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ, আলহাজ্ব ইসহাক আহমদ, ইসলামী ছাত্র আন্দোলনের মহানগর সভাপতি মকবুল হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সহসভাপতি শামীম আহমদ, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি বদরুল হক সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed