Main Menu

সিলেট-ভোলাগঞ্জ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকায় লিমন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়েছে। এ ঘটনায় পাঁচ যাত্রী আহত হয়েছেন। তবে আহতদের কারও অবস্থা গুরুতর নয়।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে সিলেট-ভোলাগঞ্জ সড়কের সুন্দ্রাগাঁও নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সালুটিকর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ নির্মল দেব এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, লিমন পরিবহন নামের ঢাকার একটি বাস ১৫/১৬ জন যাত্রী নিয়ে ভোর সাড়ে পাঁচটার দিকে কোম্পানীগঞ্জ যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের ১৬ জন যাত্রীর মধ্যে পাঁচ জন আহত হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয়।  আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

চালকের তন্দ্রাচ্ছন্নতার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে উল্লেখ করে তিনি বলেন, বাসটি উল্টে না যাওয়ায় যাত্রীরা প্রাণে বেঁচে যান। কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। বাসের মালিকপক্ষের সাথে আলাপ হয়েছে তারা যতো তাড়াতাড়ি সম্ভব বাসটি তুলে নেয়ার কাজ শুরু করবেন বলে জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed