Main Menu

বৃহস্পতিবারের হরতাল সফলে বাম গণতান্ত্রিক জোটের মিছিল

বৈশাখী নিউজ ডেস্ক: ফরমায়েসি তফসিল প্রত্যাখ্যান, একতরফা নির্বাচন অনুষ্ঠানের সকল ষড়যন্ত্র প্রতিহত করা,ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ; তদারকি সরকারের অধিনে নির্বাচনের দাবিতে ১৬ নভেম্বর বৃহস্পতিবার দেশব্যাপী হরতাল সফল করার লক্ষ্যে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৭টায় নির্বাচন তফসিল ঘোষণার পরপরই নগরের জিন্দাবাজারস্হ বাসদ (মার্কসবাদী) কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহিদ মিনারে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা সমন্বয়ক, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি সিরাজ আহমদ, সিপিবি সিলেট জেলা সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডাঃ হরিধন দাশ, উদীচী জেলা সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর আহবায়ক মাছুমা খানম, শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ রুদ্র, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মামুন বেপারি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার সভাপতি সন্জয় কান্ত দাশ, ছাত্র ইউনিয় জেলা সভাপতি মনীষা ওয়াহিদ প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমান আওয়ামী সরকার দেশে চরম ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম করেছে। জনমত কে উপেক্ষা সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে একতরফা নির্বাচনের লক্ষ্যে ফরমায়েশি তফসিল বর্তমান রাজনৈতিক সংকটকে আরও জটিল করে তুললো।

বক্তারা অবিলম্বে ফরমায়েসি তফসিল প্রত্যাখ্যান ,একতরফা নির্বাচন অনুষ্ঠানের সকল ষড়যন্ত্র প্রতিহত,গণবিরোধী তফসিল বাতিল,ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ; তদারকি সরকারের অধিনে নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার ১৬ নভেম্বর দেশব্যাপী(৬টা-২টা) হরতাল সফল করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

Share





Related News

Comments are Closed