সিলেটে বিএনপির মশাল মিছিল-ভাঙচুর, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পূর্ব মূহূর্তে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় মশাল মিছিল বের করে বিএনপি সর্মথকরা। এসময় পুলিশ তাদের ধাওয়া করলে উত্তেজনা দেখা দেয়।
এসময় বিএনপি কর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। পরে তিনজনকে আটক করে পুলিশ।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এমন ঘটনা ঘটে। এসময় আতংকে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর বারুতখানা এলাকা থেকে মশাল মিছিল বের করে বিএনপির কর্মী সমর্থকরা। মিছিলটি জিন্দাবাজারের দিকে আসার পর পুলিশ তাদের ধাওয়া করে। এসময় মশাল দিয়ে সড়কেই আগুন ধরিয়ে দেন বিএনপি কর্মীরা।
সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে একদল লোক মশাল মিছিল বের করে আংতকের সৃষ্টি করে। পুলিশ যানমালের নিরাপত্তায় তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পুলিশ।
তিনি বলেন, বিএনপির মিছিল থেকে একজনকে ও পরে সন্দেহভাজন আরও দুজনকে আটক করা হয়েছে।
যে কোন ধরণের নাশকতা প্রতিরোধে পুলিশ সতর্ক রয়েছে বলেও জানান তিনি।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed