একতরফা নির্বাচনের তফসিল দেশবাসী মানবে না: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান রুশ বিপ্লবের ১০৬তম বার্ষিকী উপলক্ষে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে আগামী ১৯নভেম্বর রবিবার বিকাল তিনটায় লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
এদিকে লাল পতাকা মিছিল ও সমাবেশ সফলের লক্ষ্যে ১৫ নভেম্বর বুধবার দুপুর ২টায় টুকেরবাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণসংযোগ নেতৃত্ব দেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, স্হানীয় সংগঠক আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, আব্দূল্লাহ পারভেজ, সুমন আহমেদ, আনোয়ার হোসেন কুটি, ফায়েজ আহমদ প্রমূখ।
গণসংযোগকালে নেতৃবৃন্দ ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন থেকে শিক্ষা নিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন নয় বরং নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন দাবিতে জনগণকে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালুর দাবি করেন।
নেতৃবৃন্দ বলেন ,অর্থনৈতিক দুর্দশা এবং রাজনৈতিক সংকট নিরসনে সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নেই। সকল রাজনৈতিক মহলের মত উপেক্ষা করে একতরফা নির্বাচনী তফসিল ঘোষণা থেকে বিরত থাকার জন্য তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা দেশবাসী মানবে না।
নেতৃবৃন্দ আগামী ১৯ নভেম্বর লাল পতাকা মিছিল ও সমাবেশ সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed