১৫-১৬ নভেম্বর অবরোধের সমর্থনে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে ১৫ ও ১৬ নভেম্বর পঞ্চম দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচিতে সড়ক, রেল ও নৌপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে দলগুলোর পক্ষ থেকে।
অবরোধের সমর্থনে মঙ্গলবার বিকাল ৩টায় সিলেট নগরীর বন্দর বাজারে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেক দলের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সিলেট স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবির মিফতা, সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বৃন্দ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য বৃন্দ, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ অংশ নেন।
মিছিল পরবর্তী সমাবেশে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সিলেট বিভাগের সাংগঠনিক দলনেতা ডাঃ জাহিদুল কবির, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য রজব আহমদসহ সারা দেশ ও সিলেটের গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের মুক্তির দাবি জানানো হয়।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed