Main Menu

দক্ষিণ সুরমা থানা সেক্রেটারীসহ আটক ১৫ নেতাকর্মীর মুক্তির দাবি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা জামায়াতের সেক্রেটারী ফয়জুল ইসলাম জায়গীরদারকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। একই সাথে ২৮ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত সিলেট মহানগরী থেকে আটক ১৫ নেতাকর্মীসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।

মঙ্গলবার এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেন, চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে নস্যাৎ করতে সারাদেশের ন্যয় সিলেটেও গণগ্রেফতার চালানো হচ্ছে। ২৮ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত সিলেট মহানগরী থেকে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ১৫জন নেতাকর্মীকে আটক করে গায়েবী মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রতিদিনই নেতাকর্মীদের বাসা-বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে হয়রানী করা হচ্ছে। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে সরকারের শেষ রক্ষা হবেনা। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। অবিলম্বে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ কারান্তরীণ জাতীয় নেতৃবৃন্দ, আলেম-উলামা, দক্ষিণ সুরমা থানা সেক্রেটারী ফয়জুল ইসলাম জায়গীরদারসহ কারাগারে আটক সিলেট মহানগর জামায়াত ও ছাত্রশিবিরের ১৫জন নেতাকর্মীকে নিঃশর্ত মুক্তি দিন।

Share





Related News

Comments are Closed