৪র্থ দফা অবরোধের ১ম দিনে সিলেট মহানগর বিএনপির মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন- চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দেখে ফ্যাসিস্ট সরকার ভীত সন্ত্রস্থ হয়ে পড়েছে। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে আন্দোলন দমিয়ে রাখার ষড়যন্ত্র করছে। দলীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে দেশে আবারো একতরফা পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে। বাকশালী সরকারের এই ষড়যন্ত্র দেশপ্রেমিক জনতা সফল হতে দিবেনা। নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোন নির্বাচন হবেনা, হতে দেয়া হবেনা।
রবিবার (১২ নভেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্র আহুত ৪র্থ দফার টানা ৪৮ ঘন্টা অবরোধের ১ম দিনে নগরীর বন্দরবাজার সংলগ্ন জেলরোড এলাকায় সিলেট মহানগর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে তিনি উপরোক্ত কথা বলেন।
মিছিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, নজিবুর রহমান নজিব, বিএনপি নেতা নাদির খান, মঞ্জুর হোসেন মঞ্জু, মিজানুর রহমান মিজান, শুয়াইব আহমদ শুয়েব, সবুর আহমদ, আব্দুল ওয়াহিদ সুহেল, মামুন ইবনে রাজ্জাক রাসেল, রফিকুল ইসলাম রফিক, আলমগীর হোসেন, সৈয়দ রহিম আলী রাসু, যুবদল নেতা কয়েস আহমদ, বিএনপি নেতা ফরহাদ আহমদ, সাহিদুল ইসলাম কাদির, অজি মোহাম্মদ কায়সার, মুস্তাক আহমদ, এনামুল আজিজ মুন্না ও মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন প্রমূখ।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed