সিলেটে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মী কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: সরকার পতনের এক দফা দাবীতে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির প্রাক্কালে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৭ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১১ নভেম্বর) পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদেরকে রোববার (১২ নভেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন- গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির ১ জন, যুবদলের ১ জন ও ছাত্রদলের ৫ জন নেতা রয়েছেন।
এছাড়া গত শনিবার সহিংসতার ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরেকটি মামলা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- ১৬নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আবিদ আহমদ, জেলা ছাত্রদল নেতা মীর মো. রিয়াজ, মো. সাকিব, ইয়ামিন আহমদ ও রনি আহমদ এবং দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের সদস্য মো. ইসলাম উদ্দীন।
Related News
সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবংRead More
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More



Comments are Closed