সিলেট জেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারের পদত্যাগের একদফা দাবীতে বিএনপির ডাকে তৃতীয় দফা চলমান অবরোধ কর্মসূচির প্রথম দিনে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য রজব আহমদ সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
এসব গ্রেফতার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
জেলা বিএনপির নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, মামলা-হামলা ও গ্রেফতার-নির্যাতন করে চলমান গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না। অবিলম্বে গ্রেফতারকৃত সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় জনরোষে পড়ে সরকারকে করুন পরিণতি ভোগ করতে হবে।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed