সিলেট মহানগর বিএনপির সড়ক অবরোধ-মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, গণতন্ত্রের বিজয় ছাড়া চলমান আন্দোলন সংগ্রাম চলছে চলবে। নিরপেক্ষ তত্তাবধায়ক সরকার ছাড়া দেশে যে কোন ধরনের পাতানো নির্বাচনের স্বপ্ন আর পূরণ হতে দেয়া হবেনা। বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ রেখে ভোটারবিহীন নির্বাচনের বাকশালী স্বপ্ন আর কোনদিন পূরণ হবেনা। ৩য় ধাপে টানা ৪৮ ঘন্টা সর্বাত্মক অবরোধ পালনের মাধ্যমে গণতন্ত্রকামী মানুষ ফ্যাসিস্ট সরকারকে প্রত্যাখ্যান করেছে। জনদাবীর প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকলে সরকার দ্রুত পদত্যাগ করতে হবে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে বিএনপি কেন্দ্র আহুত ৪৮ ঘন্টা অবরোধের ২য় দিন অবরোধ চলাকালে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর জিন্দাবাজার থেকে জেলরোডে সড়ক অবরোধ ও মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি উপরোক্ত কথা বলেন।
অবরোধ ও মিছিলে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিক, বিএনপি নেতা শেখ কবির আহমদ, নাদির খান, মঞ্জুর হোসেন মঞ্জু, খায়রুল ইসলাম খায়ের, মামুন ইবনে রাজ্জাক রাসেল, মিজানুর রহমান মিজান, আব্দুল ওয়াহিদ সুহেল, স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুল ইসলাম আজিজ, বিএনপি নেতা ফয়েজ আহমদ মুরাদ, আব্দুল মালিক সেকু, আলমগীর চৌধুরী শুয়েব, সৈয়দ রহিম আলী রাসু, জমজম বাদশা, সালেক আহমদ, আকবর হোসেন কায়সার, ফরহাদ আহমদ, উজ্জল রঞ্জন চন্দ, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন ও ছাত্রদল নেতা জহিরুল ইসলাম আলাল প্রমূখ।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed