Main Menu

সিলেটে পুলিশ কর্মকর্তার বাসায় গৃহকর্মীর আত্মহত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ফোর্স) মঞ্জুরুল আহসানের বাসায় জামিয়া (১৭) নামে এক গৃহকর্মী আত্মহত্যা করেছে।

সোমবার (৬ নভেম্বর) নগরীর সাগরদিঘীর পাড় এলাকার আপন ব্লু টাওয়ারের ১২ নং ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ।

জানা যায়, আত্মহত্যাকারী গৃহকর্মী জামিয়া (১৭) সুনামগঞ্জের ছাতক উপজেলার বল্লভপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ফোর্স) মঞ্জুরুল আহসানের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো।

তবে, কী কারণে আত্মহত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ। বাসার সিড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায়- বেলা ১১টার দিকে ঘরের ময়লা সে ঝুড়িতে করে বাইরে নিয়ে ফেলে এসে দরজা বন্ধ করে দেয়। ওই সময় সে বাসায় একাই ছিলো। পুলিশ কর্মকর্তার স্ত্রীও চাকরিজীবী। সন্তানরা ছিলো স্কুরে। দুপুরের পরে পুলিশ কর্মকর্তার সন্তানরা স্কুল থেকে ফিরে দরজায় ডাকাডাকি করলে জামিয়ার সাড়া না পেয়ে তারা বাবা-মাকে জানান। পরে তারা সংশ্লিষ্ট থানায় খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে বাথরুমে টাওয়াল স্ট্যান্ডের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় জামিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

Share





Related News

Comments are Closed