মেয়রের দায়িত্ব নিচ্ছেন আনোয়ারুজ্জামান চৌধুরী, চাইলেন দোয়া
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী দায়িত্ব গ্রহণ করছেন মঙ্গলবার (৭ নভেম্বর)।এদিন দুপুর আড়াইটায় নগরভবনের মেয়রের কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
এরপর নগরভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সুধি সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এমপি।
গত ২১ জুন অনুষ্ঠিত হয় সিলেট সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
জানা গেছে, দুপুর আড়াইটায় নগরভবনে মেয়রের কার্যালয়ে বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জমান চৌধুরীর হাতে দায়িত্ব তুলে দিবেন।
এরপর নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দকে নিয়ে বিকেল ৩টায় নগরভবন প্রাঙ্গনে সুধি সমাবেশে যোগ দিবেন তিনি।
সুধি সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ।
এর আগে বাদ জোহর মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে কাউন্সিলরবৃন্দ হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করবেন।
এরপর বিশেষ মোনাজাত শেষে তারা আড়াইটার আগে নগরভবনে পৌঁছাবেন।
এদিকে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী দায়িত্ব গ্রহণের প্রাক্কালে সিলেটবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সবার দোয়া চেয়েছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, আধ্যাত্মিক এই নগরীর সর্বস্থরের মানুষের ভালোবাসায় আমি ধন্য। সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। সিলেট সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব গ্রহণের প্রাক্কালে আজ আমি আবারও সবার দোয়া ও ভালোবাসা চাই।
তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নেও সবার সহযোগীতা চেয়েছেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed