যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত
প্রবাস ডেস্ক: যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের আপার ডারবি টাউনশিপে বসবাসরত মোহাম্মদ মাহবুবুর রহমান (৬৫) নামে এক বাংলাদেশি দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।
রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় আপার ডারবির ৬৯তম স্ট্রিটের মসজিদ আল মদিনার পার্কিং লটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পেনসিলভেনিয়ার বৃহত্তম সংগঠন বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়ার অন্যতম সদস্য এবং বিটিএসপির সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ মাহবুবুর রহমান স্থানীয় কারেকশন অফিসের নিরাপত্তা কর্মী ছিলেন। বিটিএসপিতে তার নিবন্ধন নম্বর ৪২। তিনি বাংলাদেশের নড়াইল জেলার বাসিন্দা ছিলেন।
পুলিশের ধারণা, কর্মস্থল থেকে কাজ শেষে ডেলাওয়ার কাউন্টি মসজিদে এশার নামাজ পড়ার জন্য পার্কিং লটে গাড়ি পার্ক করছিলেন, এ সময় তাকে গুলি করে হত্যা করা হয়েছে।
পুলিশের বরাত দিয়ে স্থানীয়রা জানায়, ওইদিন সন্ধ্যা পৌনে ৮টার দিকে তারা ঘটনাস্থলে উপস্থিত হন। পেনসিলভেনিয়া রাজ্যের আপার ডার্বির ৬৯তম স্ট্রিটে মসজিদ আল মদিনার (আপার ডারবি ইসলামিক সেন্টার) কাছে মাহবুবুর রহমানকে গুলি করা হয়। তার গাড়ি ফিলাডেলফিয়া থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।
Related News
সৌদিতে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ৭ বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারিয়েছেন ৭ বাংলাদেশি। নিহতদের মধ্যে নারীRead More
মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: মরিশাসে কর্মস্থলে মর্মান্তিক এক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কনটেইনার থেকেRead More



Comments are Closed