সিলেটে ডাচ বাংলা ব্যাংকের বুথে চুরি, সিকিউরেক্স কর্মকর্তা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডাচ বাংলা ব্যংকের বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরির ঘটনায় শুক্রবার দুপুরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আলবাব হোসেন বুথে টাকা সরবরাহকারী প্রতিষ্ঠান সিকিউরেক্স প্রাইভেট কোম্পানি লিমিটেডের এটিএম অফিসার হিসেবে কর্মরত। তিনি বুথে চুরির ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভূক্ত আসামি।
শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে তাকে নগরের শিবগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আলবাবকে জিজ্ঞাসাবাদ ও বিস্তারিত তদন্ত শেষে ঘটনার রহস্য জানা যাবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ। সিসিটিভি ফুটেজ দেখে এ ঘটনায় অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এরআগে শুক্রবার সকালে নগরের সুবিদবাজারের ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরির অভিযোগে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের হয়।
বুথে টাকা সরবরাহের কেম্পানী সিকিউরেক্স প্রাইভেট লিমিটেড সিলেটের এটিএম ইনচার্জ সন্দিপ দাস বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সিকিউরেক্স কোম্পানির দুই এটিএম অফিসারকে আসামি করা হয়।
মামলার বরাত দিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ জানান, গত ২৭ অক্টোবর বুথে টাকা আপলোড করা হয়। কিন্তু ৩০ তারিখ বুথে ২৬ লাখ ৩২ হাজার টাকা গড়মিল দেখা যায়। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ২৮ অক্টোবর রাত ১১টা ৫৫ থেকে ১২টা ১৫ মিনিটের মধ্যে মাথায় কালো ক্যাপ, মুখে মাস্ক পরে ২-৩ জন ব্যক্তি ব্যাংকের বুথের ভোল্ট খুলে টাকা চুরি করে নিয়ে যায়।
চুরির ঘটনার সাথে অজ্ঞাতনামা ২/৩ জনসহ কোম্পানির এটিএম অফিসার আলবাব হোসেন ও আমিনুল হক জড়িত আছেন বলে মামলায় উল্লেখ করা হয়।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed