Main Menu

শান্তিপূর্ণ মিছিলে হামলা, সিলেট মহানগর জামায়াতের নিন্দা

বৈশাখী নিউজ ডেস্ক: গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে চলমান টানা ৩ দিনের অবরোধের ২য় দিন বুধবার নগরীতে জামায়াতের শান্তিপূর্ণ মিছিল চলাকালে সরকারদলীয় সন্ত্রাসী ও পুলিশের নগ্ন হামলার প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। এই ধরণের আইন ও মানবাধিকার পরিপন্থি হামলা-মামলা থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান তারা।

বুধবার এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেন, সরকার ফ্যাসিবাদী শাসনের সকল সীমা অতিক্রম করেছে। বিরোধীমতের শান্তিপূর্ণ কর্মসূচীতে সরকারদলীয় সন্ত্রাসীদের সাথে এক হয়ে হামলা করেছে। মানুষের জানমালের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ বাহিনী সরকারদলীয় সন্ত্রাসীদের লাঠিয়াল বাহিনীর মতো আচরণ করছে। এই ধরনের কর্মকান্ড থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে বিরত থাকার আহ্বান জানান তারা। জনতার সরকার প্রতিষ্ঠিত হলে সকল জুলুমের বিচার বাংলার মাঠিতে হবেই হবে।

Share





Related News

Comments are Closed